সর্বশেষ

সারাদেশ

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে দেড় বছর আগে মারা যাওয়া শিক্ষকের নাম

স্টাফ রিপোর্টার,জামালপুর
স্টাফ রিপোর্টার,জামালপুর

শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষকের নাম অন্তর্ভুক্ত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আয়োজিত প্রশিক্ষণে অংশ নিতে সংশ্লিষ্ট শিক্ষকের নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

মারা যাওয়া ওই শিক্ষক আব্দুল করিম চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি ২০২৪ সালের ৩ আগস্ট মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার মো. শফিউল আলম।

উপজেলা নির্বাচন অফিসের জারি করা চিঠি (সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০) অনুযায়ী, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ২৮০ নম্বর ক্রমিকে আব্দুল করিমের নাম দেখা যায়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “কারিগরি ত্রুটির কারণে মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি সংশোধন করে তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে নির্বাচন অফিসের তথ্য হালনাগাদ ও যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন