সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের ৩ আসনে প্রতিক বরাদ্দ সম্পন্ন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আরিফ-উজ-জামান বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতিক তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মো: সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ, জামায়াতে ইসলামির মুহাম্মাদ আব্দুল হামীদ মোল্লা দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান হাতপাখা, জাতীয় পার্টির সুলতান জামান খান লাঙ্গল, কমিউনিস্ট পার্টির নীরদ বরণ মজুমদার কাস্তে প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ঘোড়া, ফুটবল ও কলস প্রতিক হাতে নিয়েছেন।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ডা: কে এম বাবর ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার হাতপাখা, জাকের পার্টির মাহমুদ হাসান গোলাপ ফুল, গণফোরামের শাহ মফিজ উদীয়মান সূর্য, খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম রিক্সা, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ ট্রাক, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থীরা টেলিফোন, হরিণ, টেবিল ঘড়ি, ফুটবল ও তালা প্রতিক পেয়েছেন।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এস এম জিলানী ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মারুফ শেখ হাতপাখা, এনপিপির শেখ সালাউদ্দিন আম, খেলাফত মজলিসের আঃ আজিজ রিক্সা, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য, গণঅধিকার পরিষদের আবুল বসার ট্রাক প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ঘোড়া ও ফুটবল প্রতিক নিয়েছেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন