সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জমি বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

ঘটনা বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে ঘটে। আহতরা হলেন মৃত ভবানী শংকর পোদ্দারের ছেলে সমীর পোদ্দার (৪৭) ও তার স্ত্রী লিপিকা পোদ্দার (৪০)।

আহত সমীর পোদ্দারের অভিযোগ, প্রায় ১২ বছর আগে তিনি ও কিশোর পোদ্দার সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কিনেছিলেন। পরে ওই জমি ভরাট করে বসতবাড়ী নির্মাণ করে বসবাস শুরু করেন। দুই বছর আগে জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণের পর প্রতিবেশী কিশোর পোদ্দার জমিটি দখল করার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেন।

বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে লিপিকা পোদ্দার বাধা দেন। পরে সমীর পোদ্দার এসে বাধা দিলে কিশোর পোদ্দার, বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাঁকে মারধর করেন। একপর্যায়ে সমীরকে রামদা দিয়ে আঘাত করলে স্ত্রী লিপিকাও আহত হন।

পরিবার ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্যা আফজাল হোসেন জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন