সর্বশেষ

সারাদেশ

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ প্রতিনিধি

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি মারা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (সকাল ১০টার দিকে) টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় শিশুটি গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই পুলিশ প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর তথ্য দিলেও পরে তা ভুল বলে নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল।

তিনি জানান, শিশুটি এখনো জীবিত রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস দুপুর ২টার দিকে বলেন, 'শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মৃত্যুর খবর শোনা গেলেও সেটি সঠিক নয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত তার অবস্থা কী হয়, বলা যাচ্ছে না।'

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন