সর্বশেষ

সারাদেশ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা, নৌবাহিনীর সদস্যসহ নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। নিহত নাফিজ আহমেদ অয়ন নৌবাহিনীর সদস্য ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতের বেলায় মহাসড়কের একই লেনে একটি গাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন