সর্বশেষ

সারাদেশ

শীতের তীব্রতায় কলাপাড়ায় কম্বল বিতরণ, খুশি রাখাইন সম্প্রদায়

এ এম মিজানুর রহমান বুলেট , কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট , কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শীতের তীব্রতা লাঘবে কলাপাড়ার আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষরা খুশি হয়েছেন।

রবিবার রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ উপজেলার গোড়া আমখোলা পাড়া ও কেরানিপাড়ার রাখাইন পরিবারদের হাতে কম্বল তুলে দেন।

ইউএনও’র সঙ্গে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এর আগে একই দিনে পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী, ফায়ার ফাইটার সদস্য, নীলগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ও মহিপুর থানার হাজতখানায় আটককৃত বন্দিদের জন্য প্রায় ৮০০ কম্বল বিতরণ করেন ইউএনও কাউছার হামিদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম জানান, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহায়তায় উপজেলায় মোট ২৯০০ কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন