সর্বশেষ

সারাদেশ

আলিকদমে ত্রিপুরা যুব সংগঠনের উদ্যোগে বড়দিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. আরিফ,  বান্দরবান 
মো. আরিফ,  বান্দরবান 

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শুভ বড়দিন উপলক্ষে বান্দরবানের আলিকদম উপজেলায় করুকপাতা কালিয়াছড়া ত্রিপুরা যুব সংগঠনের আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় করুকপাতা কালিয়াছড়া এলাকার মাতামুহুরি নদীর বালুচরে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী ও দলের আহ্বায়ক মংসাই প্রু (চৌধুরী)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মংসাই প্রু (চৌধুরী) বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের তরুণদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, যাদের এগিয়ে নিতে প্রয়োজন উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা।

তিনি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় খেলার মাঠ উন্নয়ন, হাসপাতাল সেবা, পানি সংকট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বিপ্লব চাকমা ও আল মামুন, সিনিয়র সদস্য সচিব লুক চাকমা, যুগ্ম সদস্য সচিব আ. ছা. ই. ম সাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌকির আজাদ অভি, করুকপাতা ইউনিয়নের সাবেক সদস্য অভিরাং ত্রিপুরা, বলি ঝিরিপাড়ার কারবারি নয়ন ত্রিপুরা, ঠান্ডা ঝিরিপাড়ার কারবারি সাথীরাম ত্রিপুরা এবং আলিকদম উপজেলা প্রধান সমন্বয়কারী আলী হায়দার রাব্বী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন