ধামরাই উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি রবিন সম্পাদক জিসান
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৮:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের ৭৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা জেলা ছাত্রদল।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিজুর ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিসান।
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল গতকাল ১৪ ডিসেম্বর (রবিবার) রাতে দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে ধামরাই উপজেলা ছাত্রদলের এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
দীর্ঘ সাত বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় ধামরাই উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
নবনির্বাচিত সভাপতি রাফিজুর ইসলাম রবিন বলেন, 'দীর্ঘ ১৭ বছর ধরে দলের দুঃসময়ে পাশে ছিলাম। দল আমাকে সেই ত্যাগের মূল্যায়ন করেছে। ভবিষ্যতেও দলের যে কোনো প্রয়োজনে আমি সক্রিয়ভাবে পাশে থাকব।' তিনি আরও জানান, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করে ধামরাইয়ে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
৫৬৮ বার পড়া হয়েছে