সর্বশেষ

সারাদেশ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের ভেতরে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে দুর্বৃত্তের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে মুখে মাস্ক পরা এক যুবক এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে-গেইটের পশ্চিম পাশের দেয়াল টপকে ওই যুবক কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। কিছু সময় পরই স্টোর রুমের ভেতর আগুনের শিখা দেখা যায়। এরপর অভিযুক্ত যুবক একইভাবে গেইট টপকে পালিয়ে যায়।

ফারুক হোসাইনের ভাষ্য অনুযায়ী, জানালা দিয়ে পেট্রোল ঢেলে স্টোর রুমে আগুন ধরানো হয়। সে সময় ভেতরে দায়িত্বে থাকা দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরমসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ কম্পিউটার, সিপিইউ ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে কিছু নথি পুড়লেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন