সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
প্রশাসনের প্রতি হুঁশিয়ারি বার্তা : ভোটে নিরপেক্ষতা নিশ্চিতের দাবি রুমিন ফারহানার
সারাদেশমাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬, আহত অন্তত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কলমাকান্দায় ইউপি চেয়ারম্যান-ইউএনও’র মধ্যে বাকবিতণ্ডা: চেয়ারম্যান বরখাস্ত
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন: ব্যক্তিগত চিকিৎসক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন এবং বর্তমানে দেওয়া চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আপাতত তাকে দেশেই রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, 'খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আগের মতোই তা গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন। মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করছেন।'

তিনি জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ ও পরামর্শ দিচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করে ডা. জাহিদ বলেন, 'এ ধরনের পরিস্থিতিতে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া উচিত নয়। তিনি আইসিইউতে সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসাই পাচ্ছেন।'

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, লন্ডনে নিতে জার্মানভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিল, সেটি আপাতত আসছে না। ফলে খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিকল্পনা স্থগিত রয়েছে।

গত ১৪ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ, কিডনির জটিলতা এবং নতুন করে নিউমোনিয়া দেখা দেওয়ায় তার শারীরিক অবস্থা নাজুক হয়ে পড়ে। এ অবস্থায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হাসপাতালের সঙ্গেই অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন