মোংলাবাসী আজ দেখলো: ক্ষমতা নয়, ভালোবাসাই সব প্রটোকলের ঊর্ধ্বে
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা বন্দর পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বন্দরের সামনে গাড়িবহর থামিয়ে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে রাস্তায় নেমে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তাঁকে একনজর দেখতে ও ছবি তুলতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।
মোংলায় আজ কোনো রাজনৈতিক সভা ছিল না, ছিল না মঞ্চ। ছিল শুধু একজন মানুষকে এক নজর দেখার আকুলতা।
মোংলা বন্দরে কালো গাড়ির বহর ঢুকছে। সামনে পেছনে পুলিশের গাড়ি, কড়া নিরাপত্তা, নিখুঁত প্রটোকল। সব কিছুই প্রস্তুত ছিল নিয়ম মেনে। কিন্তু মোংলার মানুষের জন্য সব নিয়ম ভেঙে ভালোবাসা উজাড় করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বন্দরের সামনে গাড়ির বহর থামতেই রাস্তার দুই পাশে তিল ধারণের জায়গা নেই। শত শত মানুষ ছুটে আসছে। কারো হাতে মোবাইল উঁচু করে ভিডিও, কারো মুখে স্লোগান প্রিয় নেতা, প্রিয় প্রধানমন্ত্রী। কালো লেক্সাস গাড়ির কাঁচের দিকে বাড়িয়ে দিচ্ছে হাত, শুধু একটু ছোঁয়ার আশায়।
নিরাপত্তা বাহিনী অনেক চেষ্টা করেও ভিড় সামলাতে পারছিল না। ঠিক তখনই ঘটলো সেই অবাক করা মুহূর্ত। আজ পর্যন্ত সেই আকাশের চূড়া থেকে নেমে আসেনি কোনো ক্ষমতাধর ব্যক্তি, স্পর্শ তো দূরের কথা।
কিন্তু আজ সমস্ত বাধা ভেঙে জনসাধারণের ভালবাসা কুড়াতে ও বিলাতে ঠিকই মাটিতে নেমে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিলে মিশে একাকার হয়ে গেলেন সাধারণের সঙ্গে।
সব প্রটোকল ভেঙে গাড়ির দরজা খুলে রাস্তায় নেমে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালো কাঁচের বাধা সরে গেল নিমিষেই। তিনি হাঁটলেন, হাত নাড়লেন, হাসলেন, মিশে গেলেন মোংলার সাধারণ মানুষের ভিড়ে।
সেই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী নন, তিনি জনগণের তারেক রহমান। ক্ষমতার দূরত্ব ঘুচে গিয়ে সেখানে রইল শুধু একজন মানুষ আর তার দেশের জনগণ ও দলীয় নেতা কর্মীরা।
যুবদল কর্মী রবিন চৌধুরী আবেগ ধরে রাখতে পারেননি। প্রধানমন্ত্রীর সাথে দুর থেকে সেলফি তুলে ফেসবুকে লিখেছেন, "আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখে আমি আনন্দে উচ্ছ্বসিত। এটাই আমাদের নেতা।
মোংলার বাতাসে আজ একটাই কথা প্রটোকল দিয়ে ক্ষমতা আটকে রাখা যায়, ভালোবাসা আটকানো যায় না। মোংলা আজ সাক্ষী হলো, ভালোবাসাই সব প্রটোকলের ঊর্ধ্বে।
১৫৩ বার পড়া হয়েছে