দ্রুত দৃশ্যমান হবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক: মুখ্য সচিব
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে তা দৃশ্যমান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। ২০১২ সালে সূচনা হওয়া এই প্রকল্পটি দীর্ঘদিনের বিলম্ব কাটিয়ে আগামী দুয়েক বছরের মধ্যে পুরোপুরি শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুখ্য সচিব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিসিক শিল্পপার্কের অংশীজনরা উপস্থিত ছিলেন। বৈঠকে শিল্পপার্কটির সার্বিক কার্যক্রম, নাগরিক সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে