সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সভা, শিগগিরই বড় কর্মসূচির সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় অর্ধশতাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোটের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সভা শেষে শিগগিরই বড় পরিসরে একটি স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় অর্ধশতাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা ।

কুষ্টিয়ায় সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।

জোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল।

সভায় উপস্থিত ছিলেন জোটের অন্যতম সংগঠক ও ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের সভাপতি মুস্তাফিজ সুমন, আলো স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ, বাংলাদেশ ডিবেট ফর ডেভেলপমেন্টের মহাসচিব শামীম রানা, চর্যাপদের সভাপতি আনোয়ার কবির বকুল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের নকীব হাসান মান্তু এবং আলো দিশা যুব সংস্থা, খোকসার প্রতিষ্ঠাতা সুলতান কবির।

এ ছাড়া নেক্সট জেন ইয়ুথ অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ ও সহপ্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা রাবিদ হাসান, স্বপ্ন প্রয়াস সংগঠনের সভাপতি সাদিক হাসান রোহিদ, কুষ্টিয়া নারী উদ্যোক্তা সংগঠনের সংগঠক খাইরুল ইসলাম তৌহিদ, কুষ্টিয়া ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক রুপ মাজমাদার, উৎসর্গ ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম জীবন এবং বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের প্রতিনিধি সানজিদ আহমেদ ও বোরহান আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরও অংশ নেন সেভ ট্রি ফাউন্ডেশনের চেয়ারম্যান তারিফ মোস্তাফিজ, ডিসিপ্লিন ফায়ারের প্রতিষ্ঠাতা মীর আতিক আহমেদ, জোটের সংগঠক সুমাইয়া আজিজ সিনথিয়া, ভিডিএফের রায়ানা তাবাসসুম ও তাসরিফুল ইসলাম তামিম এবং ভিবিডি কুষ্টিয়া জেলার সভাপতি তারিকুল ইসলাম, সহসভাপতি মেহেদী হাসান ও সদস্য সেগুপ্তা নাসরিন নীলাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা, একটু হলেও ভিন্ন, সেফ খাজানগর ফাউন্ডেশন, কেবিডিসি ২.০, সুপ্তহাসি সংগঠন, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া জোটের অন্যতম লক্ষ্য। ব্যক্তি বা পৃথক সংগঠনের উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব। এ জন্য জোটের অন্তর্ভুক্ত সব সংগঠনকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় কুষ্টিয়ার সামাজিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে জোটের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভা শেষে দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে একটি স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচিতে জোটের অর্ধশতাধিক সংগঠনকে সম্পৃক্ত করে কুষ্টিয়ার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়।

জোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে ভবিষ্যতে কুষ্টিয়ার সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিত সামাজিক জোট আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০