সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি এবং সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত এই আসামির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত খাইরুদ্দিন মোল্লা (৪৬) মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি তিনি।

স্থানীয় ও জনশ্রুতি সূত্রে জানা যায়, খাইরুদ্দিন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং নারায়ণগঞ্জের আলোচিত আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন। গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে মুক্তারপুর টোলপ্লাজা থেকে রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করে।

মুন্সীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্ত খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি এবং মারামারির ঘটনায় আরও তিনটি মামলা রয়েছে। মামলাগুলোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ পূর্বক রিমান্ডের আবেদন করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০