হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী, সিসিইউতে পর্যবেক্ষণে
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গত বুধবার রাতে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান।
বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
১১০ বার পড়া হয়েছে