প্রধানমন্ত্রীর সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী, আগেই ফিরলেন ঢাকায়
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে টোকিও থেকে ঢাকায় ফিরেছেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন এই রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরে তাঁকে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সম্প্রতি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পাওয়ার পর তিনি টোকিও থেকে ঢাকায় ফিরে আসেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এ দায়িত্ব পালনের জন্য বুধবার (২২ অক্টোবর) তিনি টোকিও গেছেন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর জাপানে অবস্থান করার কথা রয়েছে।
সরকারের একজন কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের কোনো সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে রাষ্ট্রদূতকে ফিরতে বলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।
১১৬ বার পড়া হয়েছে