সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ১৩ কেজি হরিণের মাংসসহ মাথা-পা ও চামড়া জব্দ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের খুলনার কয়রা থানাধীন গোলখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। জব্দ করা মাংসের পরিমাণ ১৩ কেজি ৭০০ গ্রাম। এসব আলামতের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

সুন্দরবনের গোলখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আটটার দিকে খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা।

অভিযানে ওই এলাকা থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি হরিণের চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০