সর্বশেষ

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশাশুনিতে দোয়া মাহফিল ও খাসি কোরবানি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আশাশুনিতে বিশেষ দোয়া মাহফিল ও খাসি কোরবানির আয়োজন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর উপজেলার গুনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, মো. আব্দুল আলিম, শেখ আব্দুর রশিদ, তুহিনউল্লাহ তুহিনসহ স্থানীয় যুবদল ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কাজী আলাউদ্দীন নিজেই। তিনি বলেন, 'তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য আমরা এই কোরবানির আয়োজন করেছি। মহান আল্লাহতায়ালা দেশনেত্রী খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করুন।'

কোরবানি শেষে এতিমখানার শিশুদের মাঝে মাংস বিতরণ করা হয়।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন