সর্বশেষ

সারাদেশ

পাটুরিয়া ঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজের পর পাটুরিয়া লঞ্চঘাট সংলগ্ন টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলাচল পরিবহনের পাটুরিয়া ঘাট পরিচালক মো. মহিবুর রহমান সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত (ভজন)।

এ ছাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (টুটুল)সহ বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাটুরিয়া লঞ্চঘাট মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মতিন।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন