সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫৪

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেয়।

উভয় পক্ষের নেতৃত্বে থাকা নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হন বলে স্থানীয়রা জানান।

সংঘর্ষে আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

সালথা থানার এসআই মারুফ হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন