সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে যুব ক্রিকেটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আল-মামুন, খাগড়াছড়ি 
আল-মামুন, খাগড়াছড়ি 

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই সামগ্রী তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।

অনুষ্ঠানে তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে অপরিহার্য। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের যুবকদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে।”

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ যুবকদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া সামগ্রী পাওয়া খেলোয়াড়রাও আনন্দ প্রকাশ করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের উন্নতির প্রতিজ্ঞা করেছেন।

২৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন