সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে দুর্নীতি ও অযোগ্য নেতৃত্বের কারণে উন্নয়ন পিছিয়ে: সাদিক কায়েম

আল-মামুন, খাগড়াছড়ি 
আল-মামুন, খাগড়াছড়ি 

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম খাগড়াছড়িতে দুর্নীতি ও অযোগ্য নেতৃত্বের কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শাপলা চত্বর মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি, কারণ পাহাড়ে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভাব রয়েছে।' তিনি সকলকে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।

সাদিক কায়েম আশা প্রকাশ করেন, কৃষি বিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে। তিনি ফ্যাসিস্টদের সময়ের বিভিন্ন হামলা ও অনিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে ভোটারদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাকসু অমর একুশে হল সংসদ সহ-সাধারণ সম্পাদক উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদ ভিপি হাসান আল বান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাহী সদস্য মো: আবু আয়াজ।

এতে খাগড়াছড়ি আসনের জামায়াত প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরীসহ বিভিন্ন সংগঠন ও নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের উদ্দেশে বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন