সর্বশেষ

সারাদেশ

সাদ্দাম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, মামলার দাবিতে থানা ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যার প্রতিবাদে তার মরদেহ নিয়ে সদর থানা ঘেরাও করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

মামলা গ্রহণ ও অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে তারা থানা কম্পাউন্ডে অবস্থান করছেন।

সন্ধ্যার পরে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সদর থানায় এসে জড়ো হন। থানা প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং জানান-লিখিত অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড না করা পর্যন্ত তারা থানা ত্যাগ করবেন না।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাদ্দাম হোসেনকে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো মামলা নেয়নি বা কাউকে গ্রেপ্তার করেনি-এ পরিস্থিতিকে 'হতাশাজনক' বলে মন্তব্য করেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা।

নিহতের পরিবারের দাবি, স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন বলেও তিনি জানান।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন