সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে বন্ধুকে কুড়াল দিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যা করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি সংলগ্ন নজরুল একাডেমি মাঠে এ নৃশংস ঘটনার পরই ঘাতক অনিক অস্ত্রসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত মানুষ থানার সামনে ভিড় জমায়।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। মাত্র এক মাস আগে ছুটিতে দেশে ফিরে আসেন এবং দুদিন পর মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল।

অপরদিকে, অভিযুক্ত অনিক মণ্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্স পর্যায়ে পড়াশোনা করছেন। তিনি ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে থানা সংলগ্ন এলাকায় বসবাস করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, হত্যার প্রায় আধা ঘণ্টা পর অনিক কুড়াল হাতে থানায় এসে ঘটনা বিস্তারিত বর্ণনা করেন। তার দাবি, ফাহিম তাকে নানা ধরনের ক্ষতি করেছিল, যার জের ধরেই তিনি পূর্বশত্রুতার কারণে হত্যাকাণ্ড ঘটান। প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ফাহিমের পরিবার জানায়, সন্ধ্যার পর কোনাবাড়ী নানাবাড়ি থেকে খাওয়াদাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। প্রায় এক ঘণ্টা পর তারা হত্যার ঘটনাটি জানতে পারেন।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন