সর্বশেষ

জাতীয়

মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেফতার ২০

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদেরও আটক করা হয়। পরে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মেহেদী (২১), ফামি (১৮), আরিফ (২৫), সুমন মোল্লা (২৫), ফজলু (৩৮), ইসমাইল হোসেন রাজু (২৮), মনির হোসেন (৩৮), মো. রানা (২৪), হারুনুর রশিদ (৩০), ইসমাইল হোসেন জুবায়ের আগুন (৩৩), তরিকুল ইসলাম রাজু (৩৩), রাসেল মিয়া (২৩), হায়দার ইমাম রাব্বি (২৫), ইমন হাসান (২৯), নূর হোসেন মিলন (২৫), ইয়াসিন হাসান সেন্টু (২৬), বিকি (২৪), ইউসুফ (৪২), জনি (২৫) এবং হাসান (২৪)।

থানা পুলিশ জানায়, এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবেই এমন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০