সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শাটডাউন কর্মসূচি: গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভ চালায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ঘটনার ভিডিও ধারণ করে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ করেই সড়কের পাশে থাকা বড় গাছের গুঁড়ি টেনে মহাসড়কের ওপর ফেলে দেয় বিক্ষোভকারীরা। এতে আটকে যায় যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ অনেক যানবাহন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে পড়ে। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, 'কয়েকজন ব্যক্তি মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ পৌঁছানোর পরই তারা পালিয়ে যায়। তাদের অবরোধ কার্যক্রম সফল হয়নি।'

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন