জাতীয়
রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় দুই প্লাটুন অবস্থান করছে।
ঢাকাসহ আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় দুই প্লাটুন অবস্থান করছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে জানান, বিজিবি মোতায়েন মূলত ঢাকা ও এর আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে। মোতায়েন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।
এটি এমন সময়ে ঘটেছে, যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। উল্লেখ্য, ওই তারিখে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে।
৩১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর