সর্বশেষ

জাতীয়

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, নিহতের বন্ধু আফতাব হোসেন ও আত্মীয়রা জানায়, জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদের পরিবার সূত্রে জানা যায়, তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে। পরিবারে তার দুই ভাই ও পাঁচ বোন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন