সর্বশেষ

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ ট্রলারসহ ১০৪ জেলে আটক

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মা ইলিশ সংরক্ষণে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে ছয়টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয় এবং পরদিন মঙ্গলবার বিকেলে তাদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমুদ্রে ইলিশ আহরণে নিয়োজিত ছিল। খবর পেয়ে টহলরত নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ট্রলারসহ তাদের আটক করে।

আটক জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকার বিভিন্ন স্থানে। জব্দকৃত ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্রিক টন মাছ পাওয়া যায়, যার অধিকাংশই ছিল ইলিশ। উদ্ধারকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আরও জানান, আটক জেলেদের ছেড়ে দেওয়া হবে, তবে ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আদায় করা হবে।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখতে প্রতি বছর অক্টোবর মাসে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ বছর সেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে ৪ অক্টোবর, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে সাগর ও নদ-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন