সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, হৃদয় রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাৎক্ষণিকভাবে তাকে এন্টিভেনম দেওয়া হয়।

তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়।


শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, “রাতেই রোগীকে হাসপাতালে আনা হয় এবং দ্রুত এন্টিভেনম দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়।”

এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন