সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুভেচ্ছা সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড আজ চট্টগ্রাম নৌ-অঞ্চলে নোঙর করেছে।

জাহাজটির আগমনের সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ আন্তরিক অভ্যর্থনা জানায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি মূল্যবান সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সফরকালে দুই দেশের নৌ-সদস্যরা আধুনিক নৌপ্রযুক্তি ও পেশাগত উৎকর্ষ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে সমুদ্র নিরাপত্তা ও যৌথ মহড়ার মতো ক্ষেত্রে সহায়ক হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন