সর্বশেষ

সারাদেশ

শার্শায় সাংবাদিক মনিরের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি চেয়ে মানববন্ধন

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শায় স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে গ্রামবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এলাকায় মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিযুক্ত আছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘লোকসমাজ’ ও জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে উপস্থিতরা বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে ষড়যন্ত্র ও হয়রানির চেষ্টা করা হচ্ছে। তারা জানান, একটি সাজানো ঘটনাকে মামলা রূপ দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাই গ্রামবাসী এসব মিথ্যা ও ভিত্তিহীন মামলার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার মনির বিরুদ্ধে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ এনে তার পরিবারকে দিয়ে একটি মিথ্যা মামলা করা হয়। এরপর তাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহল জড়িত থাকার অভিযোগ ওঠেছে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০