সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যুবদলের দরুদ ও দোয়া মাহফিল

মো. আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মো. আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ও নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক বিশেষ দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর দৌলতপুর মধ্যবাজারে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। মাহফিলে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও মানবিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাপড়পোড়া কাশেফুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মহতাহিম হযরত মাওলানা মুফতি আশরাফ আলী। বিশেষ বক্তা ছিলেন দৌলতপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আলহাজ্ব মোঃ হুসাইন খান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের উদ্যোক্তা শরিফ উদ্দিন জুয়েল বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ পথনির্দেশনা। তিনি ছিলেন শান্তি, সহনশীলতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। আজকের সমাজে এই মূল্যবোধ প্রতিষ্ঠিত করাই হবে ঈদে মিলাদুন্নবীর প্রকৃত মর্যাদা রক্ষা।”

তিনি আরও বলেন, “ধর্ম কখনো কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার পথপ্রদর্শক। নবীজির (সা.) জীবন অনুসরণ করলে আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

দোয়া মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন