সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রপতির খোঁজখবর, নুরুল হকের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে নুরের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নুরুল হক নুরকে ফোন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ জানান, রাষ্ট্রপতি ফোনে নুরুল হকের সুস্থতা কামনা করেন এবং তার ওপর হওয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি এ ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়েও আশ্বাস দিয়েছেন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনে নুরুল হক নুরের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। সংঘর্ষ ও পুলিশের বলপ্রয়োগে নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন