সর্বশেষ

সারাদেশ

ভোলাগঞ্জে পাথর লুট: তদন্ত প্রতিবেদনে ১৩৭ জনের নাম

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটপাটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সাত পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

সিলেটের সদ্য বদলি পাওয়া জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রতিবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেদনটি এখনো পর্যালোচনা করা হয়নি। পর্যালোচনা শেষে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৩৭ জন ব্যক্তির নাম-সহ একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। এদের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানা গেছে। প্রতিবেদনে পাথর লুটের পদ্ধতি, পরিবেশের ক্ষতির মাত্রা ও জড়িতদের কার্যকলাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ১০টি সুপারিশও করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান পদ্মাসন সিংহ বলেন, "প্রতিবেদনটিতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত করেছি। জেলা প্রশাসক মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।"

উল্লেখ্য, সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অভিযানে নামে যৌথবাহিনী এবং উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ ছাড়াও ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও আজিজুন্নাহার এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম লিংকন।

প্রথম দফায় ১৭ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, পরে আরও তিন দিনের সময় বাড়ানো হয়। নির্ধারিত সময় শেষে আজ বুধবার প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা।

৩৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন