আন্তর্জাতিক
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) একটি বনাঞ্চল ঘেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত: নিহত ৪, আহত বহু
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) একটি বনাঞ্চল ঘেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর শাফাক নিউজের।
জার্মান পুলিশ জানায়, সিগমারিংগেন ও উলম শহরের মধ্যবর্তী রেলপথে চলা একটি আঞ্চলিক ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এ রুটে দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি উল্টে গেলেও সেগুলো আংশিকভাবে অক্ষত রয়েছে। তবে সংঘর্ষের তীব্রতা এবং লাইনচ্যুতির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে।
৪৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর