সর্বশেষ

সারাদেশ

নির্বাচনের মাঠে নেমে জনপ্রিয়তা যাচাই করুন : আহ্বান যুবদল নেতার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
"নির্বাচনের মাঠে নেমে জনপ্রিয়তা যাচাই করুন, জনগণের রায়কে সম্মান করুন"—এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের বিরুদ্ধে চলমান "ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ" এবং রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি।

শরীফ উদ্দিন জুয়েল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "জনগণ আগামী জাতীয় নির্বাচনে যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। আমরা বিশ্বাস করি, সরকার গঠনের পূর্ণ দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে।"

তিনি আরও বলেন, "দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, মাত্র একটি-দুটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর দাবি তুলছে। যদি তাদের সত্যিই জনগণের ওপর আস্থা থাকে, তবে নির্বাচন পেছানোর যৌক্তিকতা কোথায়?"

নির্বাচন প্রসঙ্গে যুবদল নেতা বলেন, “আর দেরি নয়—বাংলাদেশের জনগণ এতদিন যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের সে অধিকার প্রয়োগের সুযোগ দিন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে।”

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন