সর্বশেষ

সারাদেশ

খুলনায় অপহৃত খাদ্য পরিদর্শক হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় অপহরণের শিকার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া এলাকার বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমারকে তুলে নিয়ে যায় একদল ব্যক্তি, যারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই খুলনা মেট্রোপলিটন পুলিশসহ একাধিক ইউনিট অভিযান শুরু করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “অভিযান শুরু হলে অপহরণকারীরা চাপে পড়ে যায়। একপর্যায়ে তারা সুশান্তকে তেরখাদার আজগড়া এলাকার একটি স্কুল মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, অপহরণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কিছু অর্থ নিয়েছিল। ইতোমধ্যে ওই লেনদেনে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত জোরদার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

৩৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন