ফেনীর নদী বাঁধ প্রকল্পে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা সরকারের
শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে প্রায় ৭ হাজার ৩৪০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাট এলাকার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “উত্তর ফেনীর দীর্ঘদিনের বন্যা সমস্যার টেকসই সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। স্থায়ী সমাধানের জন্যই বড় প্রকল্প নেওয়া হয়েছে।” এ সময় তিনি আরও জানান, প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা দুর্গতরা খাদ্য ও ত্রাণ সহায়তার ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
এসময় ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯৪ বার পড়া হয়েছে