সর্বশেষ

সারাদেশ

ঘুষের অভিযোগে লোহাগড়ায় এএসআই ক্লোজড

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া থানায় দায়ের হওয়া নাশকতার মামলার এক আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ আওয়ামী লীগের ২৯০ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা করেন।

সম্প্রতি মামলার এজাহারভুক্ত আসামি এড়েন্দা গ্রামের জিল্লুর রহমানকে ৫ জুলাই রাতে আটক করেন এএসআই ইলিয়াস হোসেন। অভিযোগ উঠেছে, ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু এই অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ৬ জুলাই নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি পুরো ঘটনা উল্লেখ করেন। পোস্টটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে প্রশাসনের নজর পড়ে এবং তদন্ত শুরু হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এএসআই ইলিয়াস হোসেনকে লোহাগড়া থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে।”

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন