সর্বশেষ

সারাদেশ

সিলেটে ফের বাড়ছে করোনা সংক্রমণ, মোট আক্রান্ত ২৪

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে একদিনের বিরতির পর আবারও করোনা সংক্রমণের নতুন ধাপ শুরু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬টি নমুনা পরীক্ষার মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছে।

এতে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, বর্তমানে চারজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বাকিরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি বয়সে প্রবীণ ছিলেন এবং আগে থেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ডা. আনিসুর রহমান বলেন, “করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে এখনো সিলেটের পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ সময় ব্যক্তিগত সচেতনতা খুবই জরুরি।”

তিনি আরও বলেন, “যদি কেউ করোনাভাইরাস বা ডেঙ্গুতে আক্রান্ত হন, তাহলে স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়া উচিত। এতে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পাবে।”

৪৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০