সর্বশেষ

সারাদেশ

করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ২৯ জুন, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসে এ নিয়ে জেলায় মোট সাতজনের প্রাণহানি ঘটল।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম (৪০)। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সাতজনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে ১৬ জুন। সেদিন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা যান। এরপর এক কিশোরসহ আরও পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। তাঁরা হলেন—ফজিলাতুন্নেছা (৭১, বাকলিয়া), ইয়াসমিন আক্তার (৪৫, কর্ণফুলী), মো. এরশাদ (১৪, পটিয়া), রাবেয়া খাতুন (৯৫, ফিরিঙ্গি বাজার), ও কাজী আবদুল আউয়াল (৮০, কোম্পানিগঞ্জ, নোয়াখালী)।

বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেমন-২ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫০ শয্যার কোভিড ওয়ার্ড চালু রয়েছে।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন