সর্বশেষ

সারাদেশ

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজির ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নজির ইসলাম গুরুদাসপুর উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের মৃত ফজের আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে নজির ইসলাম গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

শনিবার সকালে রানীনগর এলাকার একটি পুকুরপাড়ে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সেসময় দেখা যায়, তার শরীর বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে বৈদ্যুতিক মূল লাইনের একটি তার ছিড়ে পড়ে ছিল, এবং ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত সেটির সংস্পর্শে এসে নজির বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন