সর্বশেষ

সারাদেশ

দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, ২৪ ঘণ্টায় ৮০ রোগী শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত) উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৮৩ জন জ্বরে আক্রান্ত রোগী রক্ত পরীক্ষা করিয়েছেন, যার মধ্যে ৮০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ১ জুন থেকে ২৫ জুন সকাল ১০টা পর্যন্ত দাউদকান্দি উপজেলায় আনুমানিক দুই হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া ১৯ মে থেকে আজ পর্যন্ত ডেঙ্গুজনিত কারণে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খোকন মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি দাউদকান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দৌলদ্দি গ্রামের বাসিন্দা ছিলেন। এক সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। ২২ জুন রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান তাঁর ছেলে সাব্বির আহমেদ।

স্থানীয়দের মতে, ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে পৌরসভার দোনারচর গ্রাম থেকে। ওই গ্রামের বাসিন্দা ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফকরুল আলম সরকার বলেন, ‘প্রথম ডেঙ্গু শনাক্ত হয় দোনারচর গ্রামে, এবং এখান থেকেই এর বিস্তার ঘটেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো সচেতনতা তেমন বাড়েনি। সড়ক ও বাড়িঘরের আশপাশে ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।’ তিনি আরও জানান, তাঁর দুই ছেলেও বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন