সারাদেশ
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন।
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
বুধবার, ২৫ জুন, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চিত্রা নদীর একটি শাখা নদীতে মাছ ধরতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফনিভূষণ দাস বাড়ির পাশে চিত্রা নদীর একটি শাখায় মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফনিভূষণের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর মাঝেও শোকের আবহ বিরাজ করছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। প্রাথমিকভাবে এটি সাপের কামড়ে মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।”
৩২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর