সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের হামলায় কাতারের উদ্বেগ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাতারের প্রধানমন্ত্রী মঙ্গলবার ২৪ জুন এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা কাতার-ইরান সম্পর্কের ওপর গভীর ক্ষত সৃষ্টি করবে।

তিনি আশা প্রকাশ করেন, এই সংকট কাটিয়ে দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

প্রধানমন্ত্রী বলেন, “ইরানের এই হামলা কাতারের সার্বভৌমত্বের ওপর স্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় আল-উদেইদ বিমানঘাঁটি খালি করা হয়েছিল এবং কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

কাতার সরকার সকল পক্ষকে সংযম দেখানোর এবং দ্রুত কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজিদ আল-আনসারি বলেন, “এই ধরনের সামরিক উত্তেজনা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।”

এদিকে, ইরান দাবি করেছে, তাদের হামলা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করেই চালানো হয়েছে এবং কাতারের জনগণের জন্য কোনো ঝুঁকি ছিল না।
হামলার পর কাতারে স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

৪৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন