আন্তর্জাতিক
জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ওপর ভেঙে পড়েছে একটি ছোট আকারের জেট বিমান।
জার্মানিতে বাড়ির ওপর ভেঙে পড়ল ছোট বিমান, নিহত ২
ডেস্ক রিপোর্ট
রবিবার, ১ জুন, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ওপর ভেঙে পড়েছে একটি ছোট আকারের জেট বিমান।
দুর্ঘটনায় পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ওই বাড়ির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৩১ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে বাড়িটির সামনের অংশে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রতক্ষ্যদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মোনচেনগ্ল্যাডবাখ শহরের বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে পাইলট ইঞ্জিনে ত্রুটির কথা জানান। কিন্তু তার কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর আছড়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
৩৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর