সর্বশেষ

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন নতুন শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে রাশিয়া।

আগামী ২ জুন এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার মতে, টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ল্যাভরভ বলেন, “আমরা কেবল কথায় নয়, আন্তরিকভাবে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি দেখতে আগ্রহী। ইস্তাম্বুলে আলোচনার নতুন রাউন্ড আয়োজনের মাধ্যমে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে চাই।”

এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা ইস্তাম্বুলে বৈঠকে বসেন। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক। যদিও ওই বৈঠকে প্রত্যাশিত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি, তবে উভয় পক্ষ ১ হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয়।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতির আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ জরুরি। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বলেন, ভবিষ্যৎ শান্তিচুক্তি নিয়ে একটি স্মারকলিপি তৈরিতে মস্কো প্রস্তুত।

এদিকে, ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পরবর্তী বৈঠকের সময় ও স্থান নিয়ে প্রস্তাব দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এই আলোচনায় উভয় পক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করছে ইউরোপের দীর্ঘমেয়াদি শান্তির ভবিষ্যৎ।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০