সর্বশেষ

বিনোদন

মারধরের অভিযোগেই কি সালমান-ঐশ্বরিয়ার প্রেমে ভাঙন?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বলিউডের একসময়ের বহুল আলোচিত প্রেমের সম্পর্ক ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের। তাঁদের বিচ্ছেদ ঘিরেও কম বিতর্ক হয়নি। সম্প্রতি এই জুটির পুরোনো একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সম্পর্কের ভাঙন, মারধরের অভিযোগ ও নানা বিতর্ক নিয়ে কথা বলতে শোনা যায় সালমান খানকে।

১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে একসময় তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। বিচ্ছেদের পর দুজনের বক্তব্য ও নানা অভিযোগ ঘিরে বিষয়টি দীর্ঘদিন আলোচনায় ছিল।

সম্প্রতি বর্ষীয়ান সাংবাদিক প্রভু চাওলার নেওয়া সালমানের একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। সেখানে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের অবসান এবং তাঁর বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা।

সাক্ষাৎকারে প্রভু চাওলা সালমানকে প্রশ্ন করেন, নারীদের সঙ্গে তাঁর জীবনে কেন বারবার সংঘাত তৈরি হয়, বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কী ঘটেছিল।

জবাবে সালমান বলেন, ‘জি স্যার। তিনি আমার বন্ধু ছিলেন, এখন আর বন্ধুত্ব নেই। ব্যস, এটুকুই।’

সম্পর্কের অতীত নিয়ে আর আলোচনা করতে চান না জানিয়ে সালমান বলেন, ‘স্যার, এখন তো তিনি আমার জীবনে নেই। কেন তাঁকে নিয়ে কথা বলব? এখন তাঁর জীবন, তিনি সামনে এগিয়ে যান। একটা কথা আমরা ভুলে গেছি। সবাই জীবনে সামনে এগিয়ে যায়। এরপর আবার এই কথা কেন তুলব? জীবন তো থেমে থাকে না, স্যার।’

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, মানুষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বনিবনা না হলে একসময় আলাদা হয়ে যেতে হয়।

মারধরের অভিযোগ ও টেবিলে আঘাত

সাক্ষাৎকারের একপর্যায়ে সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক প্রভু চাওলা। তিনি বলেন, সালমান নাকি হাতাহাতি করেন এবং গায়ে হাত তোলেন। বিষয়টি তাঁর কাছে খারাপ লাগে বলেও মন্তব্য করেন সাংবাদিক।

এ প্রশ্নের জবাবে সালমান টেবিলে সজোরে হাত চাপড় দেন। এরপর বলেন, ‘স্যার, দেখুন, আমি যদি হাতাহাতি করতাম, যেমনটা এই টেবিলে করলাম...’

পরে তিনি প্রশ্ন করেন, ‘স্যার, এমন মারধর কি কেউ সহ্য করতে পারবে?’

সালমানের বক্তব্য ছিল, তাঁকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনা অনেক সময় বাড়িয়ে উপস্থাপন করা হয়।

পরবর্তী সময়ে আরেকটি সাক্ষাৎকারে প্রভু চাওলার সঙ্গে সেই ঘটনার স্মৃতিচারণ করেন সালমান। তিনি জানান, প্রশ্ন শুনে রেগে গিয়ে টেবিলে জোরে আঘাত করেছিলেন। তাঁর দাবি, এতে টেবিলটি ভেঙে গিয়েছিল এবং সাংবাদিকও ঘাবড়ে গিয়েছিলেন।

সালমান আরও বলেন, কাউকে সত্যিই আঘাত করলে তা মারপিটের পর্যায়ে চলে যেত এবং তিনি রাগের মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করতেন।

ঐশ্বরিয়ার অভিযোগ

অন্যদিকে, সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়া রাইও তাঁদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সালমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন।

ঐশ্বরিয়ার ভাষ্য, বিচ্ছেদের পর সালমান তাঁকে ফোন করে অশোভন কথা বলতেন। এমনকি একাধিকবার তাঁর গায়ে হাত তুলেছিলেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী। তবে শরীরে কোনো দাগ না থাকায় তিনি শুটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করতেন বলে জানান।

এ ছাড়া এক প্রকাশ্য বিবৃতিতে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি আর কখনো সালমান খানের সঙ্গে কাজ করবেন না।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০