সর্বশেষ

বিনোদন

শাকিব খানের পথেই হাঁটছেন ভাবনা, লোকচক্ষুর আড়ালেই রাখতে চান নিজেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকাই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন ভিন্ন এক প্রস্তুতি নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের মতোই ক্যারিয়ার গড়তে চান তিনি।

ভাবনার মতে, শাকিব খানের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার অনুপস্থিতি—তিনি মিডিয়ায় খুব একটা দেখা দেন না, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে দর্শকের কাছে। শাকিব খান বছরে মাত্র দুই-তিনটি সিনেমা করেন, কোনো বিজ্ঞাপন কিংবা সাক্ষাৎকারেও সচরাচর পাওয়া যায় না তাকে। আর এই দূরত্বই তাকে পর্দায় আরও জ্বলজ্বলে করে তোলে।

ভাবনা বলেন, "আমি শাকিব খানের মতোই হতে চাই। তিন বছর ধরে ছোটপর্দায় কাজ করছি না। ‘ভয়ংকর সুন্দর’ নামে একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছে করেই মিডিয়া থেকে দূরে আছি, কোনো ইন্টারভিউ দিচ্ছি না।"

তিনি আরও জানান, সুযোগ পেলে শাকিব খানের বিপরীতেও অভিনয় করতে চান। "শাকিবের ‘বরবাদ’ সিনেমার লুক ছিল অসাধারণ। আমিও চাই একদিন তার নায়িকা হতে," বলেন ভাবনা।

৪৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন